বিশ্ব পরিবেশ দিবসে কাঁকসায় বৃক্ষরোপণ কর্মসূচি, বার্তা বিশ্ব উষ্ণায়ন রোধের
সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শুক্রবার কাঁকসা থানা ও এসিপি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিশ্ব উষ্ণায়ন রোধে সচেতনতার বার্তা দিয়ে কাঁকসা থানার আইসি অমিত দেব, এসিপি এম ডি রাজা এবং জয় বালাজি কারখানার জেনারেল ম্যানেজার অশোক কুমার সিংয়ের উপস্থিতিতে ফল ও ফুলের চারা রোপণ করা হয়।
কারখানার জেনারেল ম্যানেজার অশোক কুমার সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মায়ের নামে একটি গাছ’ স্লোগানকে সামনে রেখে তারা সাত দিনের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন। শুধুমাত্র পরিবেশ দিবস নয়, সারা বছরই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ জরুরি বলে তিনি উল্লেখ করেন। কারখানা চত্বরের পাশাপাশি কাঁকসা ব্লকের বিভিন্ন সরকারি দপ্তর প্রাঙ্গণে চারা রোপণ করে সকলকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কাঁকসা থানার আইসি অমিত দেব এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন। এলাকার বিভিন্ন সরকারি দপ্তরে বৃক্ষরোপণের এই প্রয়াসকে স্থানীয় মানুষ স্বাগত জানিয়েছেন।
Comments
Post a Comment