​হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার পুলিশের, তুলে দেওয়া হলো মালিকদের হাতে


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

    আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশের ‘ফিরে পাওয়া’ কর্মসূচির মাধ্যমে উদ্ধার হলো সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন। দীর্ঘ প্রযুক্তিগত তদন্ত ও ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ মোট ৪৫টি মোবাইল উদ্ধার করেছে। যার মধ্যে রবিবার ৩১টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো।

      ​দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় ফোনটি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মোবাইল মালিকরা। অনেকের মতে, ফোন ফিরে পাওয়ার আশা তাঁরা ছেড়েই দিয়েছিলেন। পুলিশের এই সক্রিয় ভূমিকায় তাঁরা বারাবনি থানার আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন।

       পুলিশ জানিয়েছে, যারা আজকের কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি, তাঁরা প্রয়োজনীয় ও বৈধ পরিচয়পত্র নিয়ে থানায় যোগাযোগ করলে দ্রুত ফোন ফেরত পাবেন। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিপি (বারাবনি ও হীরাপুর) মিহির কুমার দে এবং বারাবনি থানার আইসি দিব্যেন্দু মুখার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশের এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও খুশির হাওয়া লক্ষ্য করা গেছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন