আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে আন্তর্জাতিক যোগ দিবস পালন
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে আয়োজিত হলো এক বর্ণাঢ্য যোগ অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের মধ্যে শারীরিক সুস্থতা ও মানসিক ভারসাম্য বজায় রাখার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০০ জন পড়ুয়া অত্যন্ত শৃঙ্খলা ও উৎসাহের সাথে যোগাসন ও প্রাণায়াম প্রদর্শন করে। স্কুল প্রাঙ্গণে এক অনন্য ইতিবাচক পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান শ্রী সচীন্দ্রনাথ রায়, প্রিন্সিপাল শ্রী রাজীব শ’, ভাইস-প্রিন্সিপাল শ্রী সত্যজিৎ দনসহ ডি.জি.পি সাবডিভিশন যোগ অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীমতী সীমা দত্ত চট্টোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
Comments
Post a Comment