গবাদিপশু পাচারের অভিযোগে সরব বিজেওয়াইএম
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
২৩ জুন ভোরে বার্ণপুরের ভারতী ভবনের কাছে ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেওয়াইএম) কর্মীরা তিনটি গবাদিপশু বোঝাই একটি লরি আটক করে। পাচারের অভিযোগে এই লরিটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
বিজেওয়াইএম-এর জেলা সহ-সভাপতি গৌরব ব্যানার্জী জানান, টানেল গেট দিয়ে দীর্ঘ দিন ধরে গরু পাচার হওয়ার গোপন খবর পাচ্ছিলেন তিনি। সেই অনুযায়ী আজ ভোর তিনটে থেকে কর্মীরা এলাকা নজরদারি করছিলেন। নীল টারপলিন দিয়ে ঢাকা লরিটিকে দেখতে পেয়ে তারা থামানোর চেষ্টা করলে চালক গৌরববাবুর বাইকে ধাক্কা দেয়। দ্রুত কর্মীরা চালককে ধরে ফেলেন এবং লরিতে গবাদি পশুগুলিকে অত্যন্ত অমানবিক অবস্থায় দেখতে পান।
Comments
Post a Comment