আসানসোল পুরনিগমের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক: মেয়রের দ্বারস্থ কাউন্সিলাররা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী পরিস্থিতিতে আসানসোল পুরনিগমের কাজকর্ম ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এই সংকটময় পরিস্থিতিতে সোমবার কল্যাণপুর হাউজিংয়ের একটি ম্যারেজ হলে মেয়র বিধান উপাধ্যায়ের সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

       ​বৈঠকে পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ ও বিভিন্ন বোরো চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। মেয়র জানান, নির্বাচনের পর থেকে ১০ জন বোরো চেয়ারম্যান নিয়মিত অফিসে যেতে পারছেন না। অনেক কাউন্সিলার পুরনিগমে আসা কমিয়ে দিয়েছেন। পাশাপাশি, কাউন্সিলারদের হেনস্তা ও তাদের বাড়িতে অনধিকার প্রবেশের মতো গুরুতর অভিযোগও উঠে এসেছে।

      ​এই পরিস্থিতিতে প্রতিকারের জন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে চিঠি দিয়ে বিস্তারিত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীর পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ইতিমধ্যে একজন বোরো চেয়ারম্যান ও একজন কাউন্সিলার পদত্যাগ করেছেন। মেয়রের পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বিষয়টি সময়ের ওপর ছেড়ে দিয়েছেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন