কল্ল্যা পঞ্চায়েত এর পাহাড়পুরে পথশ্রী প্রকল্পে তৈরি রাস্তা দুই মাসের মধ্যেই বেহাল, সমস্যায় গ্রামের মানুষ
কাজল মিত্র, সালানপুর:-
সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েতের অন্তর্গত ঢারসপুর গ্রামের শীতলা মন্দির থেকে পাহাড়পুর গ্রামের শেষ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা মাঝে মাঝে ঢালাই উঠে গিয়েছে যার ফলে যেকোন সময় দুর্ঘটনা ঘটছে ।স্থানীয়দের অভিযোগ নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল এই রাস্তা যার ফলে রাস্তা তৈরির কয়েক মাসের মধ্যেই ঢালাই ভেঙ্গে পড়ছে রাস্তা থেকে উপড়ে যাচ্ছে ।স্থানীয় এক ব্যক্তি উত্তম সেন জানান তৎকালীন তৃণমূলের সরকার থাকা কালীন জেলা পরিষদ থেকে প্রায় ৫৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় এই রাস্তাটি ।কিন্তু যেভাবে রাস্তাটি বানানো প্রয়োজন ছিল ঠিক সেই ভাবে হয়নি ১২ ফুট চওড়া ও ৪ ইঞ্চি ঢালাই রাস্তা করার থাকলেও সেরকম কিছুই হয়নি বরংচ চার ইঞ্চি রাস্তার বদলে দুই ইঞ্চি ঢালাই ও ১২ ফিট চওড়া না করে ১০ ফিট চওড়া করা হয়েছে ।যে রাস্তা তৈরি তা একেবারে নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে ।গ্রীষ্ম কালে রাস্তা দিয়ে সিমেন্ট এর ধুলো উড়তে থাকে ।সেই সময় ঠিকাদার কে বলা হলে তারা জানায় এই রকমই কাজের অর্ডার রয়েছে।আপনারা যাকরার করে নিন।
এই বিষয়ে জেলা পরিষদের সদস্য বেবী মন্ডলের স্বামী সুশান্ত মন্ডল কে জিজ্ঞাসা করা হলে জানান তিনি পথশ্রী প্রকল্পে দুটি রাস্তার কাজের সূচনা করেছিলেন প্রাক্তন বিধায়ক বিধান উপাধ্যায় এর হাত দিয়ে ।কিন্তু রাস্তার কাজ এতটাই খারাপ হয়েছে যে তিনিও এই কাজের জন্যে ব্লক অফিসে আগেই লিখিত অভিযোগ দিয়েছেন কিন্তু কোন কাজ হয়নি।তবে সালনপুর ব্লক অফিসার জানান তিনি বিষয়টি খতিয়ে দেখছেন ।এবং সম্পূর্ণ কাজের তদন্ত করা হবে।
Comments
Post a Comment