গাছ চুরি রুখল সামাজিক সংগঠন, ধৃত একাধিক


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     প্রশাসনের নজর এড়িয়ে অবাধে পরিবেশ ধ্বংসের অভিযোগ জামুড়িয়ায়। মঙ্গলবার চুরুলিয়া পুলিশ আউট পোস্টের অন্তর্গত আনন্দপুর এলাকায় দিনের আলোয় মেশিন নিয়ে গাছ কাটার সময় হাতেনাতে ধরা পড়ল কয়েক জন গাছ চোর। অভিযোগ, হাসিবুল নামে এক কুখ্যাত গাছ মাফিয়ার নেতৃত্বে এই চক্রটি সক্রিয় ছিল।

       ​স্থানীয় সূত্রে খবর, আনন্দপুর এলাকায় পুকুর পাড়ের বহু মূল্যবান গাছ কাটা হচ্ছিল অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। ঘটনাটি নজরে আসতেই প্রতিবাদে সরব হয় স্থানীয় সামাজিক সংগঠন ‘মা তারা ফাউন্ডেশন’। তাদের সদস্যদের তৎপরতায় চুরুলিয়া পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করলেও, কয়েকজনকে পাকড়াও করতে সক্ষম হয় বাহিনী। পুলিশ ঘটনাস্থল থেকে গাছ কাটার মেশিন, যন্ত্রপাতি এবং চোরাই কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে।

       ​মা তারা ফাউন্ডেশনের সদস্য রাহুল মণ্ডলের দাবি, দীর্ঘ এক মাস ধরে তারা এই গাছ মাফিয়াদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। হাসিবুলের মদতেই এই এলাকায় অবাধে গাছ চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়েই গাছ চোরেরা ফের সক্রিয় হয়ে উঠেছে। এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন