সংস্কৃতির নামে অশালীনতা রোধে সচেতনতা অভিযানে ‘ইউনাইটেড কালচারাল কাউন্সিল’​


নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     সমাজে সুস্থ ও মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক পরিবেশ পুনরুদ্ধারের ডাক দিয়েছে ‘ইউনাইটেড কালচারাল কাউন্সিল’ (UCC) বা সাংস্কৃতিক ঐক্য পরিষদ। বর্তমানে বিভিন্ন মঞ্চে নৃত্য ও পপ সঙ্গীতের নামে অশালীন অঙ্গভঙ্গি এবং কুরুচিপূর্ণ উপস্থাপনার ক্রমবর্ধমান প্রবণতার প্রতিবাদে সংগঠনটি দেশজুড়ে সাংস্কৃতিক সচেতনতা অভিযান শুরু করেছে।

       ​সংগঠনের সভাপতি প্রদ্যুৎ সামন্ত, সহ-সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জী, সাধারণ সম্পাদক সমীর পণ্ডিত এবং সাংগঠনিক সম্পাদক এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, কিছু অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতির আড়ালে রুচিবিরোধী পোশাক ও উপস্থাপনা পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠান উপভোগের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যা নতুন প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলার গৌরবময় ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে এই অপসংস্কৃতি রোধ করা জরুরি বলে তারা মনে করেন।

       ​দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত UCC-এর পক্ষ থেকে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চারটি প্রধান দাবি পেশ করা হয়েছে: জনসমক্ষে আয়োজিত অনুষ্ঠানে শালীনতা বজায় রাখা, কুরুচিপূর্ণ উপস্থাপনা নিয়ন্ত্রণ, সুস্থ ও সৃজনশীল চর্চাকে উৎসাহিত করা এবং সংস্কৃতির মর্যাদা রক্ষায় প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ।

     ​সংগঠনটির মতে, সংস্কৃতি কেবল বিনোদন নয়, বরং নৈতিকতা ও মননশীলতার ভিত্তি। তাই সুস্থ ও শিক্ষণীয় পরিবেশ গড়েই সামাজিক দায়বদ্ধতা পালন করতে হবে। ‘ঐক্য • সংস্কৃতি • মানবতা’—এই মূলমন্ত্রকে পাথেয় করে ভবিষ্যতে আরও ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের অঙ্গীকার করেছে সংগঠনটি।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন