টাকার বিনিময়ে কি কেনা যায় শ্রমিকের প্রাণ? সালানপুরের কারখানায় মর্মান্তিক মৃত্যুতে বিতর্ক


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      ​আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে শ্রমিকের জীবনের দাম কি কেবল কয়েক লক্ষ টাকা? সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির অধীনস্থ ‘সাকম্বরী গ্রুপ’-এর ‘এলোকুইন্ট প্রাইভেট লিমিটেড’ কারখানায় ঠিকা শ্রমিক জানকি গরাইয়ের মৃত্যুর পর এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

      ​কয়লা খালি করার সময় জেসিবি মেশিনের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জানকি গরাইয়ের। অভিযোগ, কারখানায় যথাযথ সুরক্ষা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, অতীতেও বারবার নিরাপত্তা ও বেতনের দাবিতে সরব হলেও কর্তৃপক্ষ উদাসীন থেকেছে।

        ​দুর্ঘটনার পরই আইনি জটিলতা এড়াতে কারখানা কর্তৃপক্ষ তড়িঘড়ি নিহতের পরিবারকে ১৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও নিহতের ছেলেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি মীমাংসা করেছে। 

     কারখানা প্রতিনিধি জিতেন্দ্র ঝাঁ এই ঘটনাকে ‘অসাবধানতাবশত দুর্ঘটনা’ বলে দাবি করলেও, প্রশ্ন উঠছে দুর্ঘটনার পর টাকা দিয়ে মুখ বন্ধ করার এই ‘অলিখিত নীতি’ নিয়ে। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ দানা বেঁধেছে। ক্ষতিপূরণ হয়তো শোকাতুর পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘব করবে, কিন্তু শ্রমিকের কর্মক্ষেত্রে ন্যূনতম নিরাপত্তার অভাব কি এভাবেই আড়ালে রয়ে যাবে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন