বিভিন্ন দাবিতে জেলা শাসকের দ্বারস্থ কুলটি ব্লক কংগ্রেস


​অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

       রাজ্যে সরকার পরিবর্তনের পরও উন্নয়ন ও জন পরিষেবায় কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ তুলে সরব হলেন কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস। বৃহস্পতিবার কুলটি বিধানসভার বিভিন্ন সমস্যা ও নাগরিক পরিষেবার দাবিতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন তিনি।

         ​সুকান্ত দাসের অভিযোগ, সরকারি প্রকল্পের নিয়মের ঘন ঘন পরিবর্তনে সাধারণ মানুষ বিভ্রান্ত। এছাড়া কুলটির বহু ওয়ার্ডে কাউন্সিলরদের অনুপস্থিতির ফলে নথিপত্রে স্বাক্ষর পাওয়া নিয়ে সমস্যায় পড়ছেন পড়ুয়া ও যুবকরা। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। কংগ্রেস আমলে অনুমোদিত ১৩৩ কোটি টাকার প্রকল্প বাতিল এবং পরবর্তী ২৩৩ কোটির প্রকল্পের ধীরগতিতে এলাকায় জলকষ্ট অব্যাহত রয়েছে বলে তার দাবি।

       ​পাশাপাশি, সাম্প্রতিক সময়ে কুলটিতে খুন ও মৃতদেহ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি পুলিশি টহল ও সিসিটিভি বাড়ানোর দাবি জানান। এছাড়া নিয়ামতপুর-ডিসেরগড় অসম্পূর্ণ রাস্তা দ্রুত শেষ করা, ভারী যানবাহন নিয়ন্ত্রণ এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে উচ্ছেদ বন্ধের দাবিও জানানো হয়েছে স্মারকলিপিতে। দ্রুত সমস্যার সুরাহা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্লক কংগ্রেস নেতৃত্ব।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন