পুলিশের একাংশ তৃণমূলের হয়ে কাজ করছে, বিস্ফোরক অভিযোগ বিজেপির
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পুলিশের একাংশ এখনও তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে - এই অভিযোগে সরব হলেন বিজেপি নেতৃত্ব। শুক্রবার সালানপুর মণ্ডল-৪ এর পক্ষ থেকে আল্লাডি বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ তোলেন মণ্ডলের কনভেনার গোপাল রায়সহ অন্যান্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমল রায়ও।
বিজেপির অভিযোগ, হাইকোর্টে বিচারাধীন একটি মামলায় কীভাবে নিম্ন আদালত জামিন দেয়, তা নিয়ে ধন্দ রয়েছে। এই ঘটনায় দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এসআই সুশীল কিস্কুকে সাসপেন্ড করেছে।
বিজেপি নেতাদের দাবি, যে কাজ পুলিশ গত ১৫ দিনে করতে পারেনি, তা মাত্র চার ঘণ্টায় করে বিজয় সিংকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই কর্মকাণ্ডই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। অবিলম্বে এলাকার অন্যান্য দুষ্কৃতীদেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। এছাড়াও সাংবাদিক সম্মেলনে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Comments
Post a Comment