জেলা শাসকের দ্বারস্থ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

          টেট (TET) পরীক্ষার্থীদের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করল ‘অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ’ (পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা)। এদিন সংগঠনের সদস্যরা জেলা শাসক কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভে সামিল হন।

         ​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, টেট সংক্রান্ত জটিলতা নিরসনে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। যোগ্য প্রার্থীদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবিতে এদিন জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের এই অনিশ্চয়তা কাটাতে কেন্দ্রকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

       জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু শিক্ষক ও শিক্ষাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এদিন সংগঠনের সদস্যরা তাদের প্রতিবাদ ও দাবিগুলো কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন