গুসকরায় আধুনিক চক্ষু চিকিৎসার নতুন ঠিকানা 'সেবাসদন আই কেয়ার'


সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -: 

      চোখ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞানেন্দ্রিয় যা ছাড়া পৃথিবীর রূপ উপভোগ করা অসম্ভব। কিন্তু বয়সজনিত কারণ বা পরিবেশ দূষণের মতো বিভিন্ন কারণে চোখের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বাড়ছে। এতদিন গুসকরা ও তার পার্শ্ববর্তী এলাকার লক্ষাধিক মানুষের জন্য চোখের উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া ছিল এক বড় চ্যালেঞ্জ। স্থানীয় স্তরে নিয়মিত চক্ষু বিশেষজ্ঞ না থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হতো।

        ​এলাকাবাসীর এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এবার আশার আলো নিয়ে এলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. কাজল চ্যাটার্জ্জী। গুসকরা শহরের স্কুল মোড় সংলগ্ন এলাকায় তিনি প্রতিষ্ঠা করলেন অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র- 'সেবাসদন আই কেয়ার'। 

     এই কেন্দ্রের অন্যতম বড় সুবিধা হলো, এখানে এখন থেকে সপ্তাহের প্রতিদিনই অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। এর ফলে রোগীদের আর বাইরের শহরের দিকে তাকিয়ে থাকতে হবে না।

      ​শুধু চিকিৎসা নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই এলাকার বিভিন্ন প্রান্তে একাধিক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

      ​প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ডা. চ্যাটার্জ্জী বললেন, "আমাদের প্রধান লক্ষ্য হলো অত্যন্ত কম খরচে এলাকাবাসীকে সর্বোচ্চ মানের চক্ষু পরিষেবা প্রদান করা।"

        'সেবাসদন আই কেয়ার'-এর এই পথচলা গুসকরা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের চোখের চিকিৎসায় এক নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন স্থানীয় সুধী সমাজ।

Comments