রামনগর বিজেপি কার্যালয়ে মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দারের সংবর্ধনা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
কুলটি বিধানসভার জনপ্রিয় বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের নবনিযুক্ত মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দারকে রামনগরস্থিত বিজেপি কার্যালয়ে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হলো। মন্ত্রী হওয়ার পর এলাকায় তাঁর এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল।
অনুষ্ঠানে মন্ত্রীকে রাধা-কৃষ্ণের প্রতিকৃতি উপহার দিয়ে সম্মানিত করা হয়। দলীয় কর্মী-সমর্থকরা তাঁকে ফুলের তোড়া ও মালা পরিয়ে উষ্ণ অভিনন্দন জানান। একইসঙ্গে আসানসোল জেলা বিজেপির সাধারণ সম্পাদক কেশব পোদ্দারকেও বিশেষ অভ্যর্থনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে প্রবীণ বিজেপি নেতা ইন্দ্রজিৎ পাল, জেলা মিডিয়া ইনচার্জ টিঙ্কু বর্মা-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও কর্মী উপস্থিত ছিলেন।
সকলের উপস্থিতিতে আশাবাদ ব্যক্ত করা হয় যে, ডাঃ অজয় কুমার পোদ্দারের গতিশীল নেতৃত্বে কুলটি বিধানসভা ও সমগ্র পশ্চিম বর্ধমান জেলায় উন্নয়নের ধারা আরও ত্বরান্বিত হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে মন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে উপস্থিত দলীয় নেতৃত্ব দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন।
Comments
Post a Comment