বর্ষার আগে নিকাশি সংস্কারে জোর, বার্ণপুরে কাজের সূচনা করলেন মন্ত্রী
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
বর্ষা আসার আগেই নিকাশি ব্যবস্থার উন্নতি ও শহর পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। শনিবার বার্নপুরে আসানসোল পুরনিগমের উদ্যোগে নিকাশি সংস্কার প্রকল্পের কাজের সূচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ৭৯ নম্বর ওয়ার্ডের রহমতনগর ও সুভাষপল্লীসহ বিভিন্ন এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করা হয়। ‘স্বচ্ছতা সে স্বাগত’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস. পোন্নাবলমসহ অন্যান্য আধিকারিকরা।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বর্ষায় জল জমার সমস্যা দূর করতে পর্যায়ক্রমে রাজ্যের প্রতিটি এলাকায় এই সংস্কার কাজ চালানো হবে। পাশাপাশি বেআইনি নির্মাণ ও হাইড্রেন দখলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে মন্ত্রী বলেন, আইন মেনে বেআইনি নির্মাণ চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে সাফাই কর্মীদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে তাঁদের অবদানের স্বীকৃতি জানান তিনি। পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সাফাই কর্মীদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Comments
Post a Comment