লরির পেছনে ধাক্কা মেরে জ্বলল স্করপিও, অল্পের জন্য রক্ষা চালকের


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

         মঙ্গলবার দুপুরে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের ওপর কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক ভয়াবহ পথদুর্ঘটনা ঘটল। লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারায় একটি স্করপিও গাড়িতে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। তবে স্থানীয়দের তৎপরতায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছেন গাড়ির চালক।

      ​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পানাগড়ের দিক থেকে বীরভূমের দিকে যাওয়ার সময় লরির পেছনে সজোরে ধাক্কা মারে স্করপিও গাড়িটি। সংঘর্ষের পরেই তীব্র গতিতে আগুন ছড়িয়ে পড়ে গাড়ির ভেতর। সেই সময় গাড়িতে চালক একাই ছিলেন। স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে চালককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।

      ​খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ, ট্রাফিক গার্ড এবং দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন