‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’- ভয় ও পক্ষপাতিত্ব বিহীন সাংবাদিকতার আহ্বান



অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: ৩ রা মে হলো 'বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস' বা 'ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে'। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬ তম সাধারণ অধিবেশনের সুপারিশ মেনে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে দিনটি 'বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস' হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা এই দিনটি পালন করে আসছেন। এবছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান হলো ‘ভয় বা পক্ষপাতিত্ববিহীন সাংবাদিকতা।’ কিন্তু বিভিন্ন কারণে ভারত উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ পোর্টাল সহ সমস্ত গণমাধ্যম অস্তিত্ব সঙ্কটে ভুগতে থাকে। সবচেয়ে বড় আঘাত লেগেছে প্রিন্ট মিডিয়ার ওপর। তবে সবার বিশ্বাস সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে গণমাধ্যমগুলি আবার স্বমহিমায় ফিরে আসবে। ফিরে পাবে তাদের অতীত গৌরব।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়