গণনার আগে রটন্তী কালীর শরণে আউসগ্রামের বিজেপি প্রার্থী


সৌভিক সিকদার, আউসগ্রাম -:

      ​রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে এখন টানটান উত্তেজনা। তবে শেষ মুহূর্তের লড়াইয়ে রাজনীতির ময়দান ছেড়ে আধ্যাত্মিকতার পথেই ভরসা খুঁজছেন গেরুয়া শিবিরের প্রার্থী। জয়ের ব্যাপারে একপ্রকার নিশ্চিত হলেও, গণনার আগের দিন সকালে আউসগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাজিকে দেখা গেল গুসকরার বিখ্যাত রটন্তী কালী মন্দিরে পুজো দিতে।

      ​এদিন সকালে বিজেপি প্রার্থী কলিতা মাজি দলীয় কর্মকর্তা গণেশ সরকার, দেবযানী গড়াই, পতিত পাবন হালদার সহ বেশ কয়েকজন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গুসকরা নিউটাউনে কুনুর নদীর তীরে রটন্তী কালী মন্দিরে এসে উপস্থিত হন  এবং পুজো দেন তিনি। মায়ের কাছে নিজের জয়ের পাশাপাশি গুসকরা তথা রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। 

      ​পুজো শেষে বিজেপি প্রার্থী জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী বলে দাবি করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,
​"একজিট পোলের পূর্বাভাস এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে। মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, তাই জয় কেবল সময়ের অপেক্ষা।"

​        এখন দেখার, রটন্তী কালীর আশীর্বাদ নিয়ে আউসগ্রামের এই পদ্ম-প্রার্থী শেষ হাসি হাসতে পারেন কি না। আগামীকাল দিনভর নজর থাকবে ইভিএমের ফলের দিকে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়