বেআইনি টোল ও ড্রপ গেট বন্ধে কড়া রাজ্য
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
রাজ্যের জাতীয় ও রাজ্য সড়কগুলিতে দীর্ঘদিন ধরে চলা বেআইনি টোল ও ড্রপ গেটের রমরমা বন্ধ করতে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, নতুন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল দায়িত্বভার গ্রহণের পরেই জেলা প্রশাসনগুলিকে এই সংক্রান্ত বিশেষ নির্দেশিকা পাঠিয়েছেন।
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় যতগুলি বেআইনি টোল ও ড্রপ গেট রয়েছে, সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন কোনো অবৈধ কেন্দ্র গড়ে উঠতে না পারে, তার জন্য কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলাকে তাদের এলাকার বৈধ ও অবৈধ টোল কেন্দ্রের একটি পূর্ণাঙ্গ তালিকা দ্রুত মুখ্যসচিবের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ ছিল, রাজনৈতিক মদতে বিভিন্ন রাস্তায় নিয়ম বহির্ভূতভাবে টাকা আদায় করা হচ্ছিল। সরকারের এই "জিরো টলারেন্স" নীতির ফলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও সাধারণ মানুষের হয়রানি কমবে বলে মনে করছে প্রশাসনিক মহল। অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে এই কড়া অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
Comments
Post a Comment