বিধানসভা নির্বাচন: বীরভূমের ভাগ্য নির্ধারণ আগামীকাল
সৌভিক সিকদার, বীরভূম-:
দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাত পোহালেই সোমবার, অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ অষ্টাদশ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা। লালমাটির জেলা বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ।
জেলায় তিনটি কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন হবে: বোলপুর কলেজ, রামপুরহাট কলেজ এবং সিউড়ির শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কাউন্টিং হলের বাইরে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বীরভূমে এবার মূল লড়াই শাসকদল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি-র মধ্যে। তবে বাম-কংগ্রেস জোট কড়া টক্কর দিতে পারে বেশ কিছু আসনে। অবাধ ও শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করতে জেলা প্রশাসন ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন শুধু দেখার, বীরভূমের ১১টি আসনের রাশ শেষ পর্যন্ত কাদের হাতে থাকে।
Comments
Post a Comment