ঝাঁটা হাতে সাফাই অভিযানে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি


অঙ্কিতা চ্যাটার্জ্জী,পাণ্ডবেশ্বর -: 

​        জয়ের পর প্রটোকলের ঘেরাটোপ সরিয়ে রেখে ফের জনমানসে মিশে গেলেন পাণ্ডবেশ্বরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার গোগলা অঞ্চলের চন্দ্রডাঙ্গা গ্রামে পৌঁছে আচমকাই ঝাঁটা হাতে সাফাই অভিযানে শামিল হন তিনি। বিধায়ককে এভাবে সাধারণ মানুষের মতো রাস্তা পরিষ্কার করতে দেখে আপ্লুত গ্রামবাসীরা।

       ​এদিন এলাকায় পৌঁছালে পুষ্পবৃষ্টি ও উষ্ণ অভ্যর্থনায় তাকে স্বাগত জানান স্থানীয়রা। সাফাই অভিযান চলাকালীন গ্রামবাসীদের উদ্দেশে পরিচ্ছন্নতার বার্তা দিয়ে জিতেন্দ্র তেওয়ারি বলেন, "প্রধানমন্ত্রী মোদীজির স্বচ্ছ ভারতের স্বপ্ন সফল করতে আমাদের প্রত্যেককে নিজের গ্রাম পরিষ্কার রাখতে হবে।" 

        নবনির্বাচিত বিধায়কের এই মাটির মানুষ সুলভ আচরণ ও ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। সাধারণ মানুষের মতে, এই উদ্যোগ কেবল প্রচার নয়, বরং সুস্থ সমাজ গড়ার এক ইতিবাচক বার্তা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়