আইন-শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর



​রিমা ঘোষ,  নিউজ হিন্দুস্থান-: 

        রাজ্যের প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে সোমবার নবান্নে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের পর রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যকারিতা খতিয়ে দেখতেই এই জরুরি তলব বলে নবান্ন সূত্রে খবর। ​বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘামিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। 

      সূত্রের খবর, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহলদারি বাড়ানো এবং অমীমাংসিত অপরাধের দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, প্রশাসনিক স্তরে দীর্ঘসূত্রিতা কাটিয়ে উন্নয়নমূলক প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

     ​মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখাই তার সরকারের প্রধান লক্ষ্য। এক জনমুখী ও স্বচ্ছ প্রশাসন গড়তে তিনি প্রশাসনিক কর্মকর্তাদের দায়বদ্ধ থাকার নির্দেশ দেন। 

       রাজনৈতিক মহলের মতে, দায়িত্বশীল ও সক্রিয় প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে নতুন সরকারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোনোভাবেই আইন-শৃঙ্খলা নিয়ে আপস করা হবে না— বৈঠকে এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়