লোহা পাচার চক্রের পর্দাফাঁস, বারাবনিতে ধৃত ১০


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

         টহলদারির সময় বড়সড় সাফল্য পেল বারাবনি থানার পুলিশ। একটি লোহা পাচার চক্রের পর্দাফাঁস করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক ৫ জনকে ৭ দিনের পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন, বাকি ৫ জনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

       ​পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে চুরুলিয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা দুটি পিকআপ ভ্যান ও একটি চারচাকা গাড়ি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ দোতারমা মোড়ে আটক করে। গাড়িতে থাকা ব্যক্তিদের কাছে লোহার বৈধ কাগজপত্র না থাকায় তাদের থানায় নিয়ে আসা হয়। তল্লাশিতে বিপুল পরিমাণ অবৈধ লোহা উদ্ধার হয়।

       ​ধৃতদের মধ্যে ৫ মূল অভিযুক্ত কান্নাইয়া কুমার মাহাতো, গঙ্গা রাম, প্রমোদ মাহাতো, অমল মন্ডল ও দিনেশ পালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নিয়েছে। লোহা চুরির উৎস এবং এই পাচার চক্রের সাথে কোনো প্রভাবশালী রাঘববোয়াল জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন