​নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে পিকআপ ভ্যানের ধাক্কা, অল্পের জন্য রক্ষা শ্রমিকদের


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -: 


           শুক্রবার বিকেলে আসানসোলের কাল্লা মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে। তবে বরাতজোরে বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেলেন পিকআপ ভ্যানে থাকা শ্রমিকরা।
        স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী লেনে একটি লরি আচমকা রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। সেই সময় পিছনে থাকা শ্রমিক বোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
         দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে যানের ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দ্রুত গতি ও অসতর্কতার কারণেই এই বিপত্তি ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়