দেন্দুয়ায় বিজয় সংবর্ধনা: কর্মসংস্থান ও আবাসের প্রতিশ্রুতি


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী,  নিউজ হিন্দুস্থান -:

          বিধানসভা নির্বাচনে বারাবনি কেন্দ্রে ঐতিহাসিক জয়ের পর এবার সাধারণ মানুষের সাথে সরাসরি জনসংযোগে নামল বিজেপি নেতৃত্ব। বুধবার রাতে সালানপুরের দেন্দুয়া পঞ্চায়েত এলাকার নতুনপাড়া গ্রামে এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে বিজেপি নেতা ও কর্মীদের সংবর্ধনা জানালেন গ্রামবাসীরা।

       ​স্থানীয় যুবনেতা অজয় মল্লিকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজেপি নেতা ডাক্তার সত্যনারায়ণ রায়। গ্রামবাসীরা তাকে এবং কার্তিক মল্লিক, কৃষ্ণা বাউরিদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। 

      সংবর্ধনা পেয়ে আপ্লুত ডাক্তার রায় বলেন, "দেন্দুয়াবাসীর আশীর্বাদ ছাড়া বারাবনিতে অরিজিৎ রায়ের জয় এবং রাজ্যে বিজেপির সরকার গঠন সম্ভব হতো না।"

      ​এদিন সংবর্ধনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনাও তুলে ধরেন তিনি। তার প্রধান লক্ষ্য, স্থানীয় কলকারখানাগুলোতে ভূমিপুত্রদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং এলাকায় যাদের পাকা ঘর নেই, তাদের জন্য আবাসের ব্যবস্থা করা। নির্বাচন পরবর্তী এই সংবর্ধনা সভাকে কেন্দ্র করে স্থানীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়