প্রচারের ময়দানে নতুনত্ব, টোটোতে চেপে জনসংযোগ বিজেপি প্রার্থীর


সৌভিক সিকদার, বীরভূম  -: 

​         সাধারণ মানুষের কাছে পৌঁছাতে অভিনব পন্থা বেছে নিলেন রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। টোটোতে চেপে কাদাডিহি গ্রামের সরু অলিগলি দিয়ে প্রচার সারলেন তিনি। প্রার্থীর এই ‘সাধারণ’ উপস্থিতি নজর কেড়েছে গ্রামবাসীদের।​টোটোতে চেপে প্রার্থী গ্রামে ঢোকা মাত্রই মহিলারা শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান।গ্রামবাসীদের সাথে কথা বলার সময় তিনি স্থানীয় সমস্যার কথা শোনেন এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। প্রার্থী বললেন,​"মানুষের আশীর্বাদ নিতে এসেছি। আড়ম্বর নয়, মানুষের পাশে থেকে তাদের মনের কথা শোনাই আমার আসল লক্ষ্য। টোটোতে চড়ে প্রচার করায় সাধারণ মানুষের সাথে মিশে যেতে সুবিধা হচ্ছে।"

       রামপুরহাট এলাকায় এবারের লড়াই বেশ হাড্ডাহাড্ডি। একদিকে শাসকদলের উন্নয়ন কার্ড, অন্যদিকে বিজেপির পরিবর্তন ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক। এই আবহে ধ্রুব সাহার এই 'টোটো প্রচার' সাধারণ ভোটারদের মনের কতটা কাছে পৌঁছাতে পারে, এখন সেটাই দেখার। 

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়