​বারাবনিতে জয়ের সংকল্প: অনুগামীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী অরিজিৎ রায়



​অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -:

      শনিবার পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিজিৎ রায় জেলাশাসকের দপ্তরে তার মনোনয়নপত্র জমা দিলেন। প্রার্থীকে ঘিরে এদিন বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ​জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অরিজিৎ রায় দাবি করেন, "বারাবনির মানুষ দীর্ঘদিনের সন্ত্রাস ও দুর্নীতির হাত থেকে মুক্তি চাইছেন।" পাশাপাশি জয়ের পর এলাকার শিল্প ও বেকার সমস্যার সমাধানে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান। এলাকায় যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন, তার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে কড়া নিরাপত্তার দাবি জানিয়েছেন।
       ​বারাবনি বিধানসভা কেন্দ্রটি বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে গত কয়েক বছরে বিজেপির শক্তি বৃদ্ধি এই লড়াইকে অন্য মাত্রা দিয়েছে। তরুণ প্রার্থী অরিজিৎ রায়ের ওপর ভরসা করে গেরুয়া শিবির এবার বারাবনি পুনরুদ্ধারে কোমর বেঁধে নেমেছে। অরিজিৎ রায়ের মনোনয়ন জমার মিছিলে ভিড় প্রমাণ করে দিল যে বারাবনির রাজনৈতিক জমি এবার বেশ গরম।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়