​রাজ্য সভাপতির উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির তিন প্রার্থী



​রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:


        বুধবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে আসানসোল মহকুমা শাসকের দপ্তরে  মনোনয়নপত্র জমা দিলেন আসানসোল উত্তর ও  দক্ষিণ এবং কুলটি বিধানসভা কেন্দ্রের তিন বিজেপি প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। ​এদিন সকালে রাজ্য সভাপতির নেতৃত্বে বিএনআর মোড়  থেকে এক বিশাল মিছিল বের করে বিজেপি।  দলীয় পতাকায় সজ্জিত হয়ে কয়েক হাজার কর্মী-সমর্থক এই মিছিলে শামিল হন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে শমীক বাবু বলেন,
​"শিল্পাঞ্চলের মানুষ আজ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন। লড়াই হবে উন্নয়নের পক্ষে এবং দুর্নীতির বিপক্ষে।" ​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এদিনের মিছিলে মানুষের ভিড় এবং শমীক ভট্টাচার্যের সক্রিয় উপস্থিতি জেলা বিজেপি নেতৃত্বের মনোবল বাড়িয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলকে 'বহিরাগতদের জমায়েত' বলে কটাক্ষ করা হয়েছে। ​ এখন দেখার, জনসমর্থনের পাল্লা শেষ পর্যন্ত কোন দিকে ভারী হয়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

উধাও হওয়া শিশু উদ্ধার করল আমতা থানার পুলিশ