নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, ৪ জেলার ৬ কেন্দ্রে পুনর্নির্বাচন


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -: 
            রাজ্যের প্রথম দফার নির্বাচনে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ও কারচুপির অভিযোগ খতিয়ে দেখে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে রাজ্যের ৪টি জেলার মোট ৬টি বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট কিছু বুথে আগামী ২৬ এপ্রিল পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। ​কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রথম দফার ভোটের দিন বুথ দখল, ইভিএম ভাঙচুর এবং ভোটারদের ভয় দেখানোর মতো একাধিক অভিযোগ জমা পড়েছিল। পর্যবেক্ষকদের রিপোর্ট এবং স্ক্রুটিনির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

         এদের মধ্যে মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রের ১৪টি ও ডোমকলে ১৬টি, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ কেন্দ্রের ৯টি, পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ কেন্দ্রের ৫টি, বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের ১১টি ও লাভপুর কেন্দ্রের ৭টি বুথের পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে।

      নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পুনর্নির্বাচনের দিন সংশ্লিষ্ট বুথগুলোতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। কেন্দ্রীয় বাহিনীর টহলদারির পাশাপাশি প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা এবং ওয়েবকাস্টিংয়ের বিশেষ ব্যবস্থা থাকবে। অশান্তি এড়াতে জেলা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

         ​রাজনৈতিক মহলের মতে, প্রথম দফার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় দফার আগেই কড়া বার্তা দিতে চাইল কমিশন। পুনরায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেই এখন নজর সকলের।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়