মোদির সভায় 'মোবাইল ছিনতাই', থানা ঘেরাও করে বিজেপির তীব্র বিক্ষোভ


অঙ্কিতা চ্যাটার্জী, আসানসোল:-

       আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাকে কেন্দ্র করে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। সভার ভিড়ের সুযোগ নিয়ে একটি সু-সংঘবদ্ধ চোরচক্র কয়েকশো মোবাইল চুরি করে নেয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হিরাপুর থানার সামনে রাস্তা অবরোধ করে  বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা। বিজেপির দাবি, এত বড় জনসভা অথচ পুলিশের নিরাপত্তা কোথায় ছিল? সিসিটিভি ফুটেজ দেখে অবিলম্বে পুলিশকে দোষীদের ধরতে হবে এবং হারানো ফোন উদ্ধার প্র করতে হবে।

  এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিজেপির সভা বানচাল করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পাল্টা বক্তব্য,  এত মানুষের নিরাপত্তা দিতে না পারা আয়োজকদের ব্যর্থতা। এখন নিজেদের দোষ ঢাকতে পুলিশের ওপর দায় চাপাচ্ছে। মোবাইল উদ্ধারের বিষয়ে পুলিশের তল্লাশি অভিযান জারি রয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়