ভোটার তালিকা থেকে নাম বাদ, ভুক্তভোগীদের পাশে তৃণমূল



রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, সালানপুর -:

      ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায়। বহু পুরোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে 'চক্রান্ত' আখ্যা দিয়ে ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস। দলীয় নির্দেশে বারাবনি বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সহযোগিতায় ভুক্তভোগীদের সমস্ত ফর্ম পূরণ করা হয় এবং তাদের জেলা শাসক দপ্তরে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক যোগ্য নাগরিকের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে, ততক্ষণ তারা এই আন্দোলন থেকে পিছিয়ে আসবেন না।
         অভিযোগ ​বহু বছর ধরে ভোট দিচ্ছেন এমন প্রবীণ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।​ একই পরিবারের কয়েকজনের নাম থাকলেও বাকিদের নাম কেটে দেওয়া হয়েছে।
​তালিকায় নাম না থাকায় অনেক বাসিন্দা সরকারি পরিচয়পত্র ও ভোটাধিকার নিয়ে আশঙ্কায় ভুগছেন।
      ​এই ঘটনাকে কেন্দ্র করে সালানপুর ব্লক এলাকায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। একদিকে সাধারণ মানুষের হয়রানি, অন্যদিকে রাজনৈতিক তরজায় সরগরম শিল্পাঞ্চলের এই জনপদ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়