অন্ডালে পুকুর থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

অনন্ত রুইদাস, অন্ডাল:- অন্ডালের মুছবাঁধ পুকুর থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম রবি ঘোষ, বয়স ৩৫ বছর। গতকাল দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ ভোরে তার মৃতদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।
সাতসকালে চাঞ্চল্য ছড়াল অন্ডাল গ্রামের ঘোষ পাড়া এলাকায়। স্থানীয় মুছবাঁধ পুকুর থেকে উদ্ধার হলো ৩৫ বছর বয়সী এক যুবকের মৃতদেহ। জানা গেছে, মৃত যুবকের নাম রবি ঘোষ, তার বাড়ি বিধাননগর এলাকায়। তিনি অন্ডাল গ্রামের ঘোষ পাড়ায় তার শ্বশুরবাড়িতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে খবর, রবি ঘোষ প্রায় দিনই মদ্যপ অবস্থায় থাকতেন। গতকাল দুপুরেও তিনি মদ্যপ অবস্থায় পুকুরে স্নান করতে নামেন এবং গভীর জলে তলিয়ে যান। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলেও গতকাল তার কোনো হদিস পাওয়া যায়নি। আজ ভোর ৫টা নাগাদ স্থানীয় কিছু মানুষ পুকুর পাড়ে গেলে তারা জলের মধ্যে মৃতদেহটি ভাসতে দেখেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুকুর পাড়ে স্থানীয়দের ভিড় উপচে পড়ে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।।
ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মদ্যপ অবস্থায় জলে নামার কারণেই এই দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। রবি ঘোষের অকাল মৃত্যুতে এলাকায় এবং তার শ্বশুরবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়