নতুন প্রাণের স্পন্দনে বর্ষবরণ, মেতে উঠল কচিকাচারা
সৌভিক সিকদার, পূর্ব বর্ধমান-:
নববর্ষ মানেই নতুনের আবাহন। সেই নতুনকে বরণ করে নিতে মেতে উঠল গুসকরা-২ নং চক্রের ভেদিয়া প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানে কচিকাচাদের কলকাকলিতে বিদ্যালয় চত্বর হয়ে উঠেছিল এক টুকরো আনন্দলোক, মুখরিত হয়ে ওঠে ভেদিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারাও শিশুদের এই স্বতঃস্ফূর্ত উৎসবে সামিল হন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত আবৃত্তি পাঠ, অঙ্কন, সঙ্গীত ও নৃত্য উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। বিশেষ চাহিদা সম্পন্ন চারজন শিক্ষার্থী একটি গ্রুপ নৃত্য পরিবেশন করে। উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে তাদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Comments
Post a Comment