আসানসোলে সুপারস্টার দেবের রোড-শো ঘিরে উন্মাদনা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -: 

       বৃহস্পতিবার দলীয় প্রার্থী মলয় ঘটকের সমর্থনে আয়োজিত রোড-শোতে অংশ নেন টলিউডের সুপার স্টার তথা তৃণমূল সাংসদ দেব। তার উপস্থিতিতে আসানসোলের রাজপথে আছড়ে পড়ে জনসমুদ্র। প্রার্থীকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে রামসায়ের ময়দান থেকে শুরু হয় শোভাযাত্রা। দেব আসতেই তাকে বরণ করে নেন কর্মী-সমর্থকরা। দেবকেও হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করতে দেখা যায়। প্রিয় তারকাকে একঝলক দেখতে সব জায়গায় ছিল লোকে লোকারণ্য। প্রচারের ফাঁকে দেব বলেন,​"মানুষের এই ভালোবাসাই আমাদের শক্তি। উন্নয়নের ধারা বজায় রাখতে এবং বাংলার মানুষের অধিকার রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। আসানসোলের মানুষ সবসময়ই পাশে ছিলেন এবং এবারও থাকবেন বলে আমি বিশ্বাস করি।" ​রোড-শোকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।  দেবের এই উপস্থিতি নির্বাচনী লড়াইয়ে শাসক শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করা হলেও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, তারকা উপস্থিতি নির্বাচনী প্রচারে আকর্ষণ বাড়ালেও শেষ পর্যন্ত ভোটের ফল নির্ভর করবে স্থানীয় ইস্যু ও জনসংযোগের উপরই। তৃণমূলের এই হাই-ভোল্টেজ প্রচার ভোটের দিনে কতটা প্রতিফলিত হয় সেটাই দেখার।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়