যোগীর হুঙ্কার: উন্নয়নে জোর ‘ডবল ইঞ্জিন’ তত্ত্বে


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

         দলীয় প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে   নির্বাচনী প্রচারে এসে বারাবনির জনসভা থেকে ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রয়োজনীয়তা নিয়ে সুর চড়ালেন ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার ভাষণের মূলে ছিল ইউপির উন্নয়নের খতিয়ান এবং এইরাজ্যের শাসনব্যবস্থার তীব্র সমালোচনা।
         যোগী আদিত্যনাথ দাবি করেন, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়নের গতি বহুগুণ বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়। ইউপির উদাহরণ টেনে তিনি জানান, সেখানে  পরিকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তার দাবি, মাফিরাজ ও তোষণ রাজনীতির অবসান ঘটিয়ে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বিজেপির লক্ষ্য। বাংলায় বিভিন্ন ​কেন্দ্রীয় প্রকল্পের সঠিক প্রয়োগের জন্য বিজেপির জয় জরুরি।
      স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রামকৃষ্ণ পরমহংসের নাম উল্লেখ করে তিনি বলেন, "বাংলার মাটি সংস্কৃতির মাটি। কিন্তু এখানে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ চলছে।" 

         ​বিপুল জনসমর্থন দেখে যোগী দাবি করেন, বারাবনি সহ গোটা শিল্পাঞ্চলে পরিবর্তনের হাওয়া স্পষ্ট। উন্নয়নের নিরিখে বিজেপিই বাংলার শ্রেষ্ঠ বিকল্প বলে তিনি ভোটারদের আশ্বস্ত করেন। সভার শেষে বিজেপি প্রার্থী অরিজিৎ রায়কে সমর্থন করার আহ্বান জানান যোগী আদিত্যনাথ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়