প্রচার থেকেই এলাকার অনুন্নয়ন নিয়ে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন অরিজিৎ রায়



কাজল মিত্র, সালানপুর:-  বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বারাবনি বিধানসভার রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার সালানপুর ব্লকের ক্ষুদিকা গ্রামে নির্বাচনী প্রচার সারলেন বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। আর এই প্রচার থেকেই এলাকার অনুন্নয়ন নিয়ে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। পাল্টা জবাব দিতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী বিধান উপাধ্যায়।
বিজেপি প্রার্থীর অভিযোগ' ১৫ বছর থমকে আছে উন্নয়ন'।ক্ষুদিকা গ্রামে জনসংযোগের সময় বিজেপি প্রার্থী অরিজিৎ রায় দাবি করেন, গত ১৫ বছরে এই ব্লকে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তিনি স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনার পর বলেন আজও বহু মানুষের মাথার ওপর পাকা ছাদ নেই।গ্রামে পরিশ্রুত পানীয় জলের তীব্র সংকট রয়েছে, যা নিরসনে প্রশাসন ব্যর্থ।রাস্তাঘাট থেকে শুরু করে মৌলিক পরিকাঠামো—সবক্ষেত্রেই ১৫ বছর পিছিয়ে আছে এই এলাকা।মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন। ১৫ বছর ধরে এখানে শুধু বঞ্চনা করা হয়েছে," বলে মন্তব্য করেন অরিজিৎ রায়।
তৃণমূলের পাল্টা জবাব 'বিরোধী প্রার্থী বিধান উপাধ্যায়ের" চোখ নেই'
বিজেপি প্রার্থীর এই অভিযোগের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক বিধান উপাধ্যায়। অরিজিৎ রায়ের অভিযোগকে নস্যাৎ করে তিনি বলেন, বিরোধী প্রার্থীর হয়তো উন্নয়ন দেখার চোখ নেই। বিধান উপাধ্যায়ের দাবি
সালানপুর ব্লকের প্রতিটি কোণায় পাকা রাস্তা ও আধুনিক স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হয়েছে।কোনো নির্দিষ্ট এলাকার কথা না বলে চারিদিকে চোখ ঘোরালেই উন্নয়নের ছবি ধরা পড়বে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়