অগ্নিমিত্রার ‘ঘরোয়া’ রাজনীতি: সিঁদুর-আলতায় মহিলাদের মন জয়ের চেষ্টা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -: 

          আক্রমণাত্মক বক্তৃতার চেনা ছক থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন অবতারে ধরা দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সাধারণ মানুষের কাছে পৌঁছাতে তিনি বেছে নিলেন বাঙালির চিরন্তন আবেগ- সিঁদুর, আলতা ও লাল টিপ। বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা মহিলাদের কপালে তিনি নিজে হাতে পরিয়ে দিলেন লাল টিপ। কারও হাতে দিলেন আলতার ছোঁয়া, বয়োজ্যেষ্ঠদের মাথায় সিঁদুর ছুঁইয়ে নিলেন আশীর্বাদ।

​       ​  প্রচার চলাকালীন অগ্নিমিত্রা পাল বলেন,​"সিঁদুর, আলতা আমাদের বাংলার ঐতিহ্যের প্রতীক। ভোট তো আসবে যাবে। কিন্তু এই ভালোবাসা আর আশীর্বাদই আমার জীবনের আসল পাওনা।"
            অনেক মহিলা প্রার্থীর এই 'আপন করে নেওয়া' ভঙ্গি দেখে আপ্লুত। তবে বিরোধী শিবির একে 'নির্বাচনী চমক' বলে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের মতে, উন্নয়ন বা কর্মসংস্থানের বিকল্প এই ধরণের সাজগোজ হতে পারে না। রাজনৈতিক মহলের মতে, এই ধরণের সৃষ্টিশীল প্রচার সাধারণ ভোটারদের সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ স্থাপনে অনেকটাই এগিয়ে দেয়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়