পরিত্যক্ত পাথর খাদানের জমা জলে তলিয়ে গেল ১২ বছরের কিশোর দুইদিন পেরিয়ে গেলেও পাওয়া যায়নি দেহ

কাজল মিত্র, বারাবনি:- পরিত্যক্ত খাদানে স্নান করতে গিয়ে জলে ডুবে এক কিশোরের মৃত্যু হল বারাবনি থানার আমডিয়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমডিহা এলাকায়।মৃতের নাম বাপি তুরী (১২)। তার বাড়ি ওই গ্রামেই। স্থানীয় সূত্রে খবর  বৃহস্পতিবার ৯ এপ্রিল  দুপুরে কয়েক জন বন্ধুর সঙ্গে গ্রামের অদূরে একটি পরিত্যক্ত পাথর খাদানে স্নান করতে গিয়েছিল বাপি।কোনও ভাবে সে ডুবে যায়।
তবে তার বন্ধুরা ভয় পেয়ে বাড়ি গিয়ে বাড়িতে কিছুই জানায়নি।পরে রাত্রি ৯ টাই যখন পরিবারের লোকজন বাপির খোঁজাখুঁজি শুরু করে তখন জানতে পারে যে সে কয়েকজন বন্ধু মিলে নাদাই বুড়ি মন্দির সংলগ্ন একটি পরিত্যাক্ত পাথর খাদানে স্নান করতে নেমে তলিয়ে যায়।এরপরেই খবর দেওয়া হয় বারাবনি থানায় পুলিশ দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা শুক্রবার সকাল থেকে ওই পাথর খাদানে নেমে  তল্লাশি চালালেও ডুবে যাওয়া কিশোরের খোঁজ মেলেনি। শনিবার পুনরায় সকালে ছ'সদস্যের একটি ডুবুরি দল এনে ফের তল্লাশি চালানো হয়।জলের গভীরতা এতটাই ছিল যে তাতেও তারা বিফল হয় অবশেষে খাদানের জল কমিয়ে খিজার পরিকল্পনা করে ।
গ্রামবাসী সুজয় বাউরি জানান বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ পাঁচ বন্ধু মিলে নাটাই বুড়ি মন্দির সংলগ্ন পরিত্যক্ত পাথর খাদান এর জলাশয়ে স্নান করতে আসে। সেখানে স্নান করার জন্যে জলে লাফ দেয় বাপি এরপরেই আর বাপির খোঁজ মেলেনি। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের লোকজন এসে সফল হয়নি। খবর লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।তবে  ডুবে যাওয়ার দুদিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা হয়। ডুবুরি দলের সেভেন বেটেলিয়ান অমৃত বক্সি জানান তারা দুদিন ধরে চেষ্টা চালাচ্ছে  ২৫ থেকে ৩০ ফুট গভীরতা আছে তাছাড়া বহু পুরোনো পাথর খাদান কোন পাথরের খাঁজে আটকে থাকতে পারে  ।তবে চেষ্টা চলছে খুব শীগ্রই খুঁজে বের করা হবে ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়