নাবালিকা নিগ্রহে ধৃত সিআইএসএফ জওয়ান, পকসো আইনে মামলা



রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, কুলটি -: 

​        নির্বাচনী আবহে রাজ্যে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকা নিগ্রহের গুরুতর অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের কুলটি থানার শীতলপুর এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত সিআইএসএফ জওয়ান রমাকান্ত বিশ্বকর্মাকে ইতিমধেই গ্রেপ্তার  করেছে পুলিশ।

       ​স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে শীতলপুর লালবাজার সিআইএসএফ ক্যাম্পের কাছে আম কুড়োতে গিয়েছিল দুই শিশু। অভিযোগ, রমাকান্ত বিশ্বকর্মা মিষ্টি আমের প্রলোভন দেখিয়ে ১০ বছরের এক নাবালিকাকে নিজের কোয়ার্টারে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। বাড়ি ফিরে শিশুটি পরিজনদের বিষয়টি জানালে কুলটি থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার প্রতিবাদে তৃণমূল নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দারা শীতলপুর তিন নম্বর গেটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।

           ​পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তকে গ্রেপ্তার করার পর অবরোধ ওঠে। ধৃতের বিরুদ্ধে 'পকসো' আইনে মামলা রুজু করা হয়েছে এবং সিআইএসএফ কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড করেছে। 

         তৃণমূলের পক্ষ থেকে ঘটনাটিকে 'লজ্জাজনক' আখ্যা দিয়ে কেন্দ্রকে আক্রমণ করা হয়। রাজ্য পুলিশের তৎপরতায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় ক্ষোভ ও রাজনৈতিক চাপান উতোর অব্যাহত।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়