নির্বাচনী প্রচারে সরগরম নানুর: জনসংযোগ তৃণমূল প্রার্থী


সৌভিক সিকদার, বীরভূম -: 

​         নির্বাচনী আবহে বীরভূমের নানুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাজি তার প্রচার অভিযান তুঙ্গে তোলেন। শুক্রবার সকালে তিনি শান্তিনিকেতন থানার লায়েক বাজার এবং সিয়ান হাসপাতাল সংলগ্ন এলাকায় নিবিড় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

         ​এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে লায়েক বাজার এলাকায় পৌঁছান বিধানচন্দ্র। সেখানে তিনি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কথা বলেন এবং প্রবীণদের আশীর্বাদ চেয়ে নেন। এলাকার ছোট দোকানদার ও পথচারীদের সঙ্গেও তাকে দীর্ঘক্ষণ আলাপচারিতা করতে দেখা যায়। সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি রাজ্য সরকারের গত কয়েক বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি।
       প্রার্থী বলেন,​"মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলো প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। শান্তিনিকেতন ও নানুর এলাকার সার্বিক বিকাশে আমরা অঙ্গীকারবদ্ধ।"
         ​প্রার্থীর এই প্রচারকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। হাতে দলীয় পতাকা ও উন্নয়নের পোস্টার নিয়ে কয়েকশো কর্মী মিছিলে পা মেলান। ‘খেলা হবে’ স্লোগান ও ঢাক-ঢোলের শব্দে এলাকা উৎসবের মেজাজ নেয়। সিয়ান হাসপাতাল চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ও রোগীদের পরিজনদের সঙ্গেও বিধানচন্দ্র মাঝি সৌজন্য বিনিময় করেন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই নিবিড় প্রচার নানুর কেন্দ্রে তৃণমূলের ভিতকে আরও মজবুত করবে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়