মিঠুন-ম্যাজিক: মহাগুরুর রোড শো-তে জনজোয়ার


অঙ্কিতা চ্যাটার্জ্জী, বারাবনি-: 

​        বিজেপির তারকা প্রচারক মেগাস্টার মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে এক বিশাল মিছিলে ভাসল গোটা এলাকা। বারাবনি কেন্দ্রের দলীয় প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে আয়োজিত এই রোড 'শো' মিঠুনের উপস্থিতিতে রূপ নেয় বিশাল জনসমাবেশে। সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মিঠুনকে  দেখা মাত্রই ‘জয় শ্রী রাম’ ধ্বনি এবং ‘মহাগুরু’র নাম নিয়ে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত হাজার হাজার মানুষ। 

    ​তিনি বলেন, ​"আমি কোনো রাজনীতিক হিসেবে নয়, আপনাদের ঘরের ছেলে হিসেবে এসেছি। পরিবর্তনের এই লড়াইয়ে আপনারা পাশে থাকলে বারাবনি তথা বাংলার রূপান্তর নিশ্চিত।" সমর্থকদের কণ্ঠে বারবার ধ্বনিত হয়—“এই বার বিজেপির সরকার”।
       বিজেপির জেলা নেতৃত্বের দাবি, এই মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে দিচ্ছে যে বারাবনির মানুষ এবার বদল চাইছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়