​প্রবীণদের আশীর্বাদ নিয়ে পানাগড়ে প্রচার তৃণমূল প্রার্থীর

 

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, পানাগর -: 


        নির্বাচনী প্রচারের ময়দানে প্রবীণদের সম্মান ও অভিজ্ঞতায় ভরসা রাখলেন গলসির তৃণমূল প্রার্থী অলোক কুমার মাজি। বুধবার পূর্ব বর্ধমানের পানাগড় গ্রামে দলীয় কর্মীদের সাথে নিয়ে এক নিবিড় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি।

       ​এদিন প্রচারের শুরুতেই তিনি গ্রামের প্রবীণদের এবং দলের পুরাতন ও অভিজ্ঞ কর্মীদের গলায় মালা পরিয়ে তাদের আশীর্বাদ গ্রহণ করেন। তার কথায়, "পুরাতন কর্মীরাই দলের মেরুদণ্ড। তাদের পথপ্রদর্শনেই আমরা জয়ের লক্ষ্যে এগোচ্ছি।" পাড়ায় পাড়ায় ঘুরে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুফল নিয়েও আলোচনা করেন তিনি।

      কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর ও নির্বাচন পরবর্তী দাবিকে বিঁধে তিনি গ্রামীণ প্রবাদ টেনে বলেন, "গাছে বেল পাকলে তাতে কাকের কী?" বিজেপি বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখলেও বাস্তব পরিস্থিতির সাথে তার কোনো যোগ নেই বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, "বিজেপির নেতা-নেত্রী সহ অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলায় এসে শুধু মিথ্যা কথা বলে চলে যাচ্ছে। মানুষ সবই জানে, সবই বোঝে।বিজেপি যত খুশি নেতা নেত্রী দের নিয়ে আসুক, বাংলায় যুদ্ধের পরিবেশ তৈরি করুক লাভের লাভ কিছুই হবে না। কারণ মানুষ জানে তাদের পাশে তৃণমূল নেত্রী আছেন।" তার দাবি বাংলায় মমতা ব্যানার্জ্জী চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হোচ্ছেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়