মলয় ঘটককে বিপুল ভোটে জেতানোর ডাক: আসানসোলে আইনজীবীদের মেগা মিছিল


​অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -: 

      সোমবার আসন্ন বিধানসভা নির্বাচনে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী মলয় ঘটকের সমর্থনে এক বিশাল মিছিলে পা মেলালেন আসানসোল আদালতের আইনজীবীরা। আদালত চত্বর থেকে শুরু হওয়া মিছিলে  কয়েক’শ আইনজীবী এদিন কালো কোট পরেই  সামিল হন। তাদের হাতে ছিল দলীয় পতাকা এবং মলয় ঘটকের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। মিছিল থেকে স্লোগান ওঠে, "আসানসোলের ঘরের ছেলে মলয় ঘটককে ভোট দিন। উন্নয়নের ধারা বজায় রাখতে মলয় ঘটককেই চাই।" পেশাগত পরিচয় ছাপিয়ে এদিন আইনজীবীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
​ 
       ​আইনজীবীদের মতে, মলয় ঘটক নিজেও একজন দক্ষ আইনজীবী এবং দীর্ঘদিন ধরে বার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত। আদালতের পরিকাঠামোগত উন্নতি এবং আইনজীবীদের কল্যাণে মলয় ঘটকের অবদান প্রশংসনীয়। রাস্তাঘাট, পানীয় জল এবং জেলা হিসেবে আসানসোলের যে পরিচিতি গড়ে উঠেছে, তার পেছনেও মলয় বাবু ভূমিকা অনস্বীকার্য। ফলে সহকর্মী হিসেবে তার প্রতি দায়বদ্ধতা এবং এলাকার উন্নয়নের কারিগর হিসেবে তার প্রয়োজনীয়তা- এই দুই কারণেই তারা রাস্তায় নেমেছেন।
      ​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসানসোল শিল্পাঞ্চলে আইনজীবীদের একটা সামাজিক প্রভাব রয়েছে। এই সমর্থন মলয় ঘটকের নির্বাচনী লড়াইকে আরও শক্তিশালী করল বলে মনে করছেন তারা। 

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়