আউসগ্রামে দলীয় প্রার্থীর সমর্থনে তৃণমূলের মেগা পদযাত্রা


সৌভিক সিকদার, আউসগ্রাম -:

      শনিবার আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তাপ্রসাদ রায়চৌধুরীর নেতৃত্বে দলীয় প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারের সমর্থনে এক বিশাল পদযাত্রা আয়োজিত হয়। পদযাত্রাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

      ​ব্লক সভাপতির নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কর্মী দলীয় ঝাণ্ডা নিয়ে মিছিলে সামিল হন এবং  দলীয় প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন। মিছিল যাওয়ার সময় রাস্তার দু'ধারে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

      ​শান্তাপ্রসাদ রায়চৌধুরী বলেন, "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উন্নয়নমূলক প্রকল্পগুলিই আমাদের জয়ের হাতিয়ার। আউসগ্রামের মানুষ শ্যামাপ্রসন্ন লোহাকে বড় ব্যবধানে জয়ী করবেন।" রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে এই পদযাত্রা আউসগ্রামে তৃণমূলের সাংগঠনিক শক্তিকে আরও সংহত করল।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়