মন্দিরে দুষ্কৃতি তান্ডব, একাধিক মূর্তি ভাঙচুর


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:


       মঙ্গলবার দুপুরে আসানসোলর কালীপাহাড়ি এলাকায় একদল দুষ্কৃতি তান্ডব চালিয়ে প্রায় দুই শতাধিক বছরের পুরনো মন্দিরের ভেতরে থাকা কালী, শিব এবং হনুমানের মূর্তি ভাঙচুর করে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সকালে যখন বাসিন্দারা মন্দিরে পুজো করেন তখন সব ঠিকই ছিল। কিন্তু দুপুরের দিকে এসে তারা দেখতে পায় মন্দিরে ভাঙচুর করা হয়েছে।  

          ঘটনায় অসন্তোষ প্রকাশ করে স্থানীয়দের দাবি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে পুলিশ প্রশাসনের উচিত তাদের কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করা । খবর পেয়ে স্থানীয়  কাউন্সিলর মীনা কুমারী হাঁসদা এবং ওয়ার্ড সভাপতি মনোজ হাজরা ঘটনাস্থলে উপস্থিত হন। 

      যারা এই কাজ করে সুস্থ নির্বাচনী পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে অবিলম্বে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার তারা দাবি জানান। পাশাপাশি শান্ত থাকার জন্য জনগণের কাছে তারা আবেদন করেন। 

      পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় শান্তি বজায় রাখতে নজরদারিও বাড়ানো হয়েছে।এদিন সন্ধ্যায় আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এলাকায় আসেন এবং   ঘটনার প্রতিবাদে সরব হন। তিনি পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া