Posts

পুলিশ প্রশাসনের নাকা চেকিং চলাকালীন একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার প্রায় ১৫ লক্ষ টাকা

Image
কাজল মিত্র, আসানসোল:-   বুধবার দুপুরে আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কের কাল্লা মোড় এলাকায় নাকা পয়েন্টে চেকিং চলাকালীন একটি বোলেরো গাড়ি (WB  37 L 4902 )থেকে ওই  বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। রানিগঞ্জ দিক থেকে আসা ঐ চারচাকা গাড়িটিকে কাল্লা মোড়ে নাকা পয়েন্টে নিয়ম মেনে আটকানো হয়। তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ির সামনের সিট থেকে ঐ নগদ টাকা উদ্ধার করে। গাড়িতে থাকা ব্যক্তির কাছে ঐ টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। এরপর পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

​আসানসোলে লাল ঝড়: একযোগে মনোনয়ন দাখিল ৫ বাম প্রার্থীর

Image
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:         বুধবার আসানসোল শিল্পাঞ্চলে কয়েক হাজার বাম কর্মী-সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক বিশাল বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে জেলা শাসক ও মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করলেন ৫ বাম প্রার্থী। ঢাক-ঢোল আর লাল পতাকায় মোড়া এই মিছিল শিল্পাঞ্চলের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।​ "ইনকিলাব জিন্দাবাদ"।       এদিন মনোনয়ন পত্র জমা দেন, আসানসোল উত্তরের সিপিআই(এম) প্রার্থী আখিলেস কুমার সিং, আসানসোল দক্ষিণের শিল্পী চক্রবর্তী, জামুরিয়ার মোহাম্মদ সাব্বির হোসেন, কুলটির ভবানী আচার্য্য এবং বারাবনির আইএসএফ সমর্থিত প্রার্থী বিশ্বজিত বাউরী।         ​মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার পর প্রার্থীদের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। তাদের প্রধান দাবিগুলি হলো, আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরুজ্জীবিত করা, বর্তমান শাসক দলের নিয়োগ দুর্নীতি ও অন্যান্য কেলেঙ্কারির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং অসংগঠিত শ্রমিক ও খনি শ্রমিকদের নূন্যতম মজুরি ও নিরাপত্তা নিশ্চিত করা। ​         ...

বীরভূমে মেগা জনসভায় তৃণমূল সুপ্রিমো দিলেন উন্নয়নের বার্তা

Image
  সৌভিক সিকদার, নানুর, বীরভূম -:        দলীয় প্রার্থীদের সমর্থনে বীরভূমে দ্বিতীয়বার জনসভা করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জী। নানুরের পাপুড়িতে আয়োজিত বিশাল জনসভায় তিনি বীরভূমের লাল মাটিকে নিয়ে স্মৃতিচারণ করে বলেন,"বীরভূম মানেই বীরের মাটি।" পরে তিনি বিধানসভার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এদিন নেত্রীর কণ্ঠে একদিকে ছিল তৃণমূল সরকারের গত কয়েক বছরের সাফল্যের খতিয়ান অন্যদিকে ছিল বিজেপির প্রতি তীক্ষ্ণ হুঁশিয়ারি। তৃণমূল নেত্রীর এই জনসভা থেকে  তিনটি বিষয় উঠে এসেছে- উন্নয়ন, কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজনৈতিক প্রতিরোধ।    যুবক-যুবতীদের উদ্দেশ্যে তিনি বলেন, চিন্তা করবেননা, যুবসাথী প্রকল্পে সবাই টাকা পেয়ে যাবেন। সাধারণ মানুষের আবেগ ছুঁয়ে তিনি প্রতিশ্রুতি দেন, আগামী দিনে রাজ্যে আর কোনও কাঁচা বাড়ি থাকবে না।প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। আসন্ন নির্বাচনকে জীবনের 'অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই' হিসেবে ব্যাখ্যা করে তিনি বলেন, এই ভোট অধিকার রক্ষার লড়াই, বাঙালির আবেগের লড়াই। তার প্রশ্ন ছিল, "মা-বোনেরা ভোটটা দেবেন তো?"  বিজেপির চক্রান্তের...

নুতন শ্রম আইনের বিরুদ্ধে ডেপুটি চিফ লেবার কমিশনার কে স্মারকলিপি বিপিবিইএর

Image
মোল্লা জসিমউদ্দিন, কলকাতা:- বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ডাকে বুধবার  নিজাম প্যালেসে অবস্থিত ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল)-এর দপ্তরের সামনে এক বৃহৎ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নিকট  ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল)-এর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে ১লা এপ্রিল ২০২৬ থেকে নতুন শ্রম কোডগুলির তড়িঘড়ি, একতরফা, অগণতান্ত্রিক ও অবৈধ প্রযোগের বিরুদ্ধে তীর প্রতিবাদ জানানো হয়, যা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ (AIBEA সহ) এর সঙ্গে কোনো আলোচনাই ছাড়াই কার্যকর করা হয়েছে। BPBEA-এর সাধারণ সম্পাদক কমরেড ইন্দ্রনীল মিত্র জানান যে, ২০১৯-২০২০ সালে ২৯টি বিদামান শ্রম আইন বাতিল করে তার পরিবর্তে ৪টি শ্রম কোড প্রণয়ন করা হয়েছে সম্পূর্ণ একতরফা ও অগণতান্ত্রিক পদ্ধতিতে, যা ট্রেড ইউনিয়ন আন্দোলনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে কেন্দ্রীয়  সরকার। BPBEA- উপ: সাধারণ সম্পাদক এবং BPBCEA এর সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ মোঃ সাহাবুদ্দিন নতুন শ্রম কোডগুলির তীব্র বিরোধিতা ও নিন্দা জানান। তিনি বলেন, -'সরকার ট্রেড...

বারাবনিতে অভিষেকের মেগা জনসভা,প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তার চাদরে মুড়ছে গৌরান্ডি মাঠ

Image
কাজল মিত্র, বারাবনি:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের পারদ চড়ছে শিল্পাঞ্চলে। আগামী ৪ঠা এপ্রিল আসানসোলের বারাবনি বিধানসভার অন্তর্গত গৌরান্ডি স্বাস্থ্যকেন্দ্র মাঠে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ এই সভাকে ঘিরে এখন সাজ সাজ রব বারাবনিতে।সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গত কয়েকদিন ধরেই সরজমিনে তদারকি চালাচ্ছেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলি কপ্টার নামার জন্য নির্দিষ্ট হেলিপ্যাড তৈরির কাজ প্রায় শেষের মুখে।বাঁশের ব্যারিকেড এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে মজবুত পরিকাঠামো তৈরি করা হচ্ছে যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়।সভার গুরুত্ব বিচার করে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে।তৃণমূল নেতৃত্বের আশা প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হবে এই মাঠে হতে পারে।জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নেতৃত্বরা।এদিন অসিত সিংহ দাবি করেন  বারাবনি বিধ...

আজকের দিনপঞ্জি

Image
প্রাত্যহিক প্রভাতী শুভেচ্ছা আজ: ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার, ইংরেজী: ১ এপ্রিল ২০২৬। সূর্য উদয়: সকাল ০৫:৩৫:৪৭ এবং সূর্য অস্ত: বিকাল ০৫:৪৮:০৯। চন্দ্র উদয়: বিকাল ০৫:১৭:৪৮ এবং চন্দ্র অস্ত: শেষ রাত্রি ০৫:১৯:২৯। শুক্ল পক্ষ  তিথি: চতুর্দ্দশী নক্ষত্র: উত্তরফাল্গুনী  কালরাত্রি: ০২:৩৬:১৩ থেকে  ০৪:০৪:০৩ পর্যন্ত। জন্মের সময়ে কন্যা রাশি, বৈশ্য বর্ন, নর গন, অষ্টোত্তরী মঙ্গলের দশা এবং বিংশোত্তরী রবির দশা। শুভ দিন: বিক্রি শুভ, ক্রয় অশুভ, গৃহপ্রবেশ, নব বস্ত্র পরিধান, গৃহারম্ভ, বিবাহ, ধান্যচ্ছেদন, নবান্ন, দোকান আরম্ভ। পূর্ণিমার নিশীপালন। ব্যাঙ্কের বার্ষিক হিসাব দিবস। দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।

ভোটার তালিকায় ‘ডিলিটেড লেখা’ বিধান উপাধ্যায়ের কাছে তুলে ধরলেন বৃদ্ধা

Image
কাজল মিত্র: সালানপুর:- বারাবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রূপনারায়ণপুরের সীমান্তপল্লী এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে একাধিক মানুষের কাছে এসআই আর সংক্রান্ত অভিযোগ পেলেন চতুর্থবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী  বিধান উপাধ্যায়। দীর্ঘ ১৫ বছর বিধায়ক পদে থাকা বিধানবাবুর কাছে নিজের অস্তিত্ব প্রমাণের আর্জি নিয়ে হাজির হলেন ৯০ বছর বয়সী বৃদ্ধা দুর্গা রায় ও রূপনগর এর বাসিন্দা মনোজ কুমার ।এদিন বারাবনি বিধানসভার প্রার্থী বিধান উপাধ্যায় সালানপুর ব্লকের রূপনারায়ণপুর পঞ্চায়েতের সীমান্তপল্লী ও রূপনগর এলাকায় প্রচার চালান তবে প্রচার চলাকালীন মানুষের উৎসাহ দেখা গেল কেউ ফুল ছুঁড়ে স্বাগত জানাচ্ছেন ,কেউ আবার মিষ্টি মুখ করিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন আবারো কেউ মুক্ত মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন। তবে এর মাঝেও এমনও বহু অভিযোগ উঠে এসেছে প্রার্থীর কাছে।কোথাও কোথাও পানীয় জলের সমস্যা? কোথাও আবার ড্রেনের সমস্যা উঠে এসেছে তবে এস আয় আর সংক্রান্ত সমস্যার কথাও উঠে এসেছে প্রচার চলাকালীন । জানাগেছে সীমান্তপল্লীর বাসিন্দা দুর্গা রায় দীর্ঘ বছর ধরে এই এলাকাতেই বসবাস করছেন। তাঁর জীবনসংগ্রাম অত্যন্ত করুণ। একম...