বর্ধমানে অনুষ্ঠিত হলো প্রথম আন্তঃস্কুল দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা


অঙ্কিতা চ্যাটার্জ্জী, পূর্ব বর্ধমান-:

     রবিবার বর্ধমান শহরের আলিশা বাস স্ট্যান্ড সংলগ্ন ডঃ শশীন্দ্রনাথ মুখোপাধ্যায় মূক-বধির বিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ‘১ম ডঃ এস.এন. মুখোপাধ্যায় মেমোরিয়াল আন্তঃস্কুল দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬’ প্রতিযোগিতা। বিদ্যালয়ের উদ্যোগে এবং গ্লোবাল চেস ফাউন্ডেশন, বর্ধমান-এর সক্রিয়  সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

      প্রসঙ্গত প্রয়াত শিক্ষাবিদ ও সমাজসেবী ড. শশীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতা উৎসর্গ করা হয়। তাঁর উদ্যোগেই ১৯৮৬ সালে এই মূক-বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

      অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষা স্তুতি প্রদর্শী, এম.ইউ.সি উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সুকৃতি প্রামাণিক, ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বি.কে. রুমা, ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর সম্পাদক অচিন্ত্য মণ্ডল, শিশুনিকেতন সোসাইটির সম্পাদক বিশ্বনাথ দে, সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ কুমার সাধু এবং বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের সম্পাদক অন্তদীপ নায়। এছাড়া উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের  উদ্যোক্তা গ্লোবাল চেস ফাউন্ডেশন এর কর্ণধার ইনজামামুল হক।

     প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৮ বিভাগ মিলিয়ে প্রায় ২০০ জন দাবাড়ু অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি আন্তর্জাতিক দাবা সংস্থার নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

        এদিন আয়োজক সংস্থা গ্লোবাল চেস ফাউন্ডেশন এবং ড. এস.এন. মুখোপাধ্যায় সেন্টার ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট-এর পক্ষ থেকে নতুন শিক্ষাবর্ষে দাবা প্রশিক্ষণের জন্য ভর্তির ঘোষণাও করা হয়। আলিশা বাস স্ট্যান্ড এবং বি.সি রোডে দুটি ইউনিটে এই প্রশিক্ষণ দেওয়া হবে। ভর্তি ফি  সবার নাগালের মধ্যে রাখা হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রী ও অভিভাবকদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া