পুজো দিয়ে প্রচার শুরু করলেন রাজন্যা হালদার
অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -:
তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে জ্বালাময়ী বক্তৃতা তরুণী রাজন্যাকে রাতারাতি রাজনৈতিক পরিচিতি এনে দেয়। যুব তৃণমূল নেত্রী হিসেবে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। পরে দলের সঙ্গে তার দূরত্ব গড়ে ওঠে। বিজেপিতে তার যোগদানের জল্পনা শোনা যায়। সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে 'জনসংগ্রাম মঞ্চ'এর পক্ষ থেকে সোনারপুর দক্ষিণ এবং আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নেন রাজন্যা হালদার।
এই দুই 'হাই ভোল্টেজ' কেন্দ্রের প্রার্থী হিসাবে তিনি আসানসোলে আসেন। মঙ্গলবার সকালে ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি তাদের আশীর্বাদ চেয়ে নেন এবং তাকে সহযোগিতার জন্য আবেদন করেন।
প্রচারের শুরুতেই তিনি দুটি কেন্দ্রের বর্তমান জনপ্রতিনিধিকে বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তার অভিযোগ, দুটি কেন্দ্রেই উন্নয়নে কিছু হয়নি। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকাকে এলাকায় দেখা যায়না। মানুষের সমস্যা দূর করা নিয়ে তার কোনো চিন্তাভাবনা আছে বলে শোনা যায়নি। এখন নির্বাচন এসেছে বলে তাকে দেখা যাচ্ছে। এই চিত্রটাই তিনি ভোটারদের সামনে তুলে ধরতে চান। তার মূল লক্ষ্য, মানুষের স্বার্থে কাজ করা। আগামী দিনে সাধারণ মানুষের সমস্যা শোনা এবং তার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তার এই আক্রমণাত্মক প্রচার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Comments
Post a Comment