রামনবমীর কলস যাত্রায় অংশ নিলেন বিজেপি প্রার্থী
অঙ্কিতা চ্যাটার্জ্জী, রাণীগঞ্জ -:
পবিত্র রামনবমী উপলক্ষ্যে বজরংবলীর ছবি, বাদ্যযন্ত্র ও ঐতিহ্যবাহী কলস যাত্রার মধ্য দিয়ে রানীগঞ্জের দামোদর নদের তীরে অবস্থিত ঐতিহাসিক নারায়ণকুড়ি ঘাটে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রসঙ্গত এই ঘাটটি নির্মাণ করেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। স্থানীয় হনুমান মন্দির কমিটির উদ্যোগে পুজো ও কলস যাত্রা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় এই শোভাযাত্রায় কোনও রাজনৈতিক পতাকা না থাকলেও স্থানীয় মানুষের সঙ্গে উৎসবে অংশগ্রহণ করেন অগ্নিমিত্রা পাল। তিনি জানান, প্রতি বছরই রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন এবং এই উৎসবকে তিনি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবেই দেখেন। তিনি আরও বলেন, “ভোট থাক বা না থাক, আমি রামনবমীতে থাকি। সনাতন ধর্মের সব মানুষেরই এই উৎসবে অংশগ্রহণ করা উচিত। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”
Comments
Post a Comment