দুর্গাপুরে পুলিশ আধিকারিকের বাড়িতে ইডি হানা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, দূর্গাপুর -:

      কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে বাড়ি ঘিরে ফেলে কয়লা পাচারের অভিযোগে বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের সিটি সেন্টারের বাড়িতে হানা দিল ইডি। এটা নিয়ে দ্বিতীয়রবি। ইডির তদন্তকারী অফিসারদের দাবি, ধৃত কয়লা মাফিয়াদের সাথে এই পুলিশ অফিসারের সরাসরি যোগসূত্র পাওয়া গেছে এবং  কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইডি আধিকারিকরা তার বাড়ির গেটে একটি হাজিরার নোটিস টাঙিয়ে দেয়। তাতে বলা হয়েছে, আগামী ১৩ ই মার্চ দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে মনোরঞ্জন মণ্ডলকে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে হবে। আগের দু'বার অভিযুক্ত ওসি নোটিশ পেয়েও হাজিরা এড়িয়ে যান। এবার হাজিরা এড়িয়ে গেলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। জানা যাচ্ছে এদিন ইডির আধিকারিকরা তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। অভিযানের সময় মনোরঞ্জন বাবু বাড়িতে ছিলেন কিনা জানা যায়নি। ঘটনায়  এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া